Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

উত্তর আফ্রিকার শীর্ষ জঙ্গি নেতা বেলমোখতার নিহত

আন্তর্জাতিক ডেস্ক: উত্তর আফ্রিকার শীর্ষ জঙ্গি নেতা বেলমোখতার যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহত হয়েছেন। লিবিয়ার পূর্বাঞ্চলীয় শহর আজদাবিয়ায় ওই বিমান হামলায় বেলমোখতার ছাড়াও বেশ কয়েকজন জঙ্গি নিহত হয়েছেন বলে জানিয়েছে লিবিয় সরকার।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন জানিয়েছে, বেলমোখতারই তাদের বিমান হামলার লক্ষ্য ছিল। তবে সে নিহত হয়েছে কিনা সে বিষয়ে কিছু জানানো হয়নি।

লিবিয় সরকারের বিবৃতির আগে এক সংবাদ সম্মেলনে পেন্টাগন জানিয়েছিল, শনিবার রাতে লিবিয়ায় আল কায়েদার সঙ্গে সম্পর্কিত একটি লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী একটি হামলা পরিচালনা করেছে। সম্মেলনে পেন্টাগনের মুখপাত্র স্টিভ ওয়ারেন বলেন, এই অভিযানের ফলাফলের তথ্য সংগ্রহ করে যাচ্ছি আমরা, সঠিক তথ্য জানার পর বিস্তারিত জানাবো।

এরপর লিবিয়ার আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার এক বিবৃতিতে বলে, লিবীয় সরকার লিবিয়ার পূর্বাঞ্চল থেকে নিশ্চিত করছে, গত রাতে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানগুলো একটি বিমান হামলা পরিচালনা করেছে, আর তার ফলে সন্ত্রাসী বেলমোখতার নিহত হয়েছেন।

খবর রয়টার্স ও বিবিসির।

Leave A Reply

Your email address will not be published.