উত্তর আমবাগান আদর্শ কলোনী সমাজ কল্যাণ পরিষদের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি:
উত্তর আমবাগান আদর্শ কলোনী সমাজ কল্যাণ পরিষদের ১ বছর পূর্তি উপলক্ষ্যে বার্ষিক সাধারণ সভা, হ্যাঁ না ভোটের আয়োজন,এক বছরের উন্নয়ন উপস্থাপন,আয়- ব্যায় এর উপস্থাপন ও এলাকাবাসীর মতামত প্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় শুক্রবার সন্ধ্যায় নগরীর খুলশি উত্তর আমবাগান সমাজ কল্যান মাঠে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত ক্লাবের প্রধান উপদেষ্টা মোঃ আনোয়ারুল ইসলাম।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা এডভোকেট এম.আর মনজু,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা আলী আশ্রাফ ভুইয়া,প্রহল্লাহ চন্দ্র দে,মোঃ গোলাম মাওলা,মোঃ মজিবুর রহমান সহ প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে ক্লাবের মোট ১০১ সদস্যদের ভোটের মধ্যে ৭৮ টি হ্যাঁ ভোট দিয়ে বর্তমান কমেটি কে ২ বছরের জন্য জয়যুক্ত করা হয়।মোট ভোট প্রদান করা হয় ৮৪ টি তার মধ্যে ৬টি না ভোট পড়ে।
ক্লাবের সদস্যরা বলেন,বর্তমান কমেটি আমাদের এলাকার জন্য অনেক উন্নয়ন মূলক কাজ করেছেন, তারা এলাকা থেকে মাদক,সন্ত্রাস,ইভটিজিং প্রতিরোধ সহ পুরো এলাকা সিসিটিভি লাগানো এবং মসজিদের ব্যাপক উন্নয়নমূলক কার্যক্রম সম্পূর্ন করেছেন এবং ভবিষ্যৎ এ কার্যক্রম অব্যহত রাখবেন বলে প্রত্যাশা করেন।