Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

উন্মাতাল আরজ-আইরিন

বিনোদন ডেস্ক:
উম্মাতাল গানে ভরপুর চলচ্চিত্র ‘ছেলেটি আবোল তাবোল, মেয়েটি পাগল পাগল’ মুক্তি পেতে যাচ্ছে এ বছরের ১৪ই আগস্ট। সাইফ চন্দন পরিচালিত এ ছবিটির মূল ভূমিকায় অভিনয় করেছেন র‌্যাম্প মডেল আইরিন ও নায়ক আরজু। ছবিটি সম্পর্কে নায়ক আরজু বলেন, ‘এ ছবিতে আমার চরিত্রটি অনেকটা রোমিও ধাঁচের। আমার অনেকের সাথেই প্রেম হয় কিন্তু শেষ পর্যন্ত কাউকেই ভালো লাগে না। এর ভেতরে আমার কলেজে একটি মেয়ে আসে যার বিভিন্ন এটিচিউড আমার ভালো লেগে যায়, আমি দুর্বল হয়ে পড়ি তার প্রতি। এভাবেই এগিয়ে যায় সিনেমার কাহিনী।’ এতে আরজু, আইরিন ছাড়াও অভিনয় করেছেন রিমা, রিফাত, শাহেদ, ডায়না, অরিন, কচি খন্দকার, মুনিরা মিঠু, মুকিতসহ আরো অনেকে। গান গেয়েছেন কুমার বিশ্বজিত, আরফিন রুমী, কনা, ইমরান, লিজা, মোহনা তৌসিফ মৌমিসহ আরো অনেকে।নীল নক্ষত্র প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে ছবিটি প্রযোজনা করছেন শামীম আলম।

Leave A Reply

Your email address will not be published.