Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

উপজেলা নির্বাচনে কাউনিয়ায় আনুষ্ঠানিক প্রচারনা শুরু শেফালী’র


মিজান,কাউনিয়া প্রতিনিধিঃ
‘আমি ফের মহিলা ভাইস চেয়ারম্যান হলে আপনাদের কে মাদক ও বাল্য বিয়ে মুক্ত উপজেলা উপহার দিব, আপনারা আমার পাশে থাকবেন আমি আপনাদের উন্নয়নে পাশে থাকবো। অতিতে আপনারা আমার কর্মকান্ড দেখেছেন, বিগত পাঁচ বছর আপনাদের সাথে কাজ করেছি, উন্নয়ন করার চেষ্টা করেছি, সব সময় সুখে দুখে আপনাদের পাশে থেকেছি ভবিষ্যতেও থাকবো ইনশাল্লাহ।’

রংপুরের কাউনিয়া উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিক পেয়ে শুক্রবার (০১ মার্চ) বিকেলে মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে পূষ্পমাল্য অর্পনের মধ্যদিয়ে আনুষ্ঠানিক ভাবে প্রচারনা শুরু কালে আয়োজিত সভায় এসব কথা বলেন শেফালী খাতুন।

তিনি আরও বলেন, ‘আমার জয় মানে আপনাদেরই জয়, আপনারা পাশে থাকলে আগামী ১৮ মার্চ নির্বাচনে আবার আপনারাই জয়ী হবেন।’

এসময় বক্তব্য রাখেন ডাক্তার জামাল উদ্দিন মিন্টু, স্টেশন মাস্টার আব্দুল বারী, সিপিবি উপজেলা সাধারণ সম্পাদক জাকির হোসেন, উদীচী কাউনিয়া সংসদের সভাপতি কপিল উদ্দিন কানন প্রমূখ।

Leave A Reply

Your email address will not be published.