Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

উল্লাপাড়ায় ঝাড়– হাতে পরিচ্ছন্নতা অভিযানে এমপি

সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রাস্তায় ঝাড়ু দিয়ে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য তানভীর ইমাম।
গত কাল শনিবার দুপুর সাড়ে ১২টায় পৌর শহরের থানা মোড়ে এ অভিযান শুরু করেন তিনি।
সংসদ সদস্য তানভীর ইমাম এ সময় পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে শহরকে স্বাস্থ্যসম্মত, নিরাপদ ও বসবাসের উপযোগী করে গড়ে তুলতে পৌরবাসীর প্রতি আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান অ্যাড. মারুফ বিন হাবিব, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর শহিদুল ইসলাম পুন্নু, উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল হুদা, পৌরসভার প্যানেল মেয়র আমিরুল ইসলাম আরজু, পৌর কাউন্সিলর আহসান আলী সরকার, নারী নেত্রী রিবলী ইসলাম কবিতা ও সাংবাদিক গোলাম মোস্তফা।

Leave A Reply

Your email address will not be published.