Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

এইসএসসিতেও এ+ পেলেন না পড়শী

PORSHEE

বিনোদন ডেস্ক  :  এসএসসিতে অল্পের জন্য এ প্লাস মিস করেছিলেন। গ্রেড পেয়েছিলেন ৪.৯৪। এবার ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের কমার্স বিভাগ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী পড়শী। ফল প্রকাশ হয়েছে রোববার। এবারও এ প্লাস পেলেন না এই তারকা। এ নিয়ে মন খারাপ তার।

তবে নিজের রেজাল্টে পড়শীর চাইতে তার মায়ের মনটাই বেশি খারাপ। ফল প্রকাশের পর পড়শীর কাছে তার খবর জানতে চাইলে পড়শী বলেন, ‘৪.৬৭ পেয়েছি। সারা বছর গান নিয়ে ব্যস্ত থেকেছি। তেমন করে পড়াশোনাটা করতে পারিনি। তবে রেজাল্ট দেখে আফসোস হচ্ছে। আরেকটু সময় দিলে হয়তো প্লাস পেতে পারতাম।’

পড়শীর ভাই সাক্ষর বলেন, ‘পড়শীর রেজাল্টে মায়ের মনটা খারাপ হয়েছে। তিনি ভেবেছিলেন পড়শী এবার প্লাস পাবে।’

পড়শী জানালেন, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করতে চান পড়শী।

Leave A Reply

Your email address will not be published.