একটি রাজনৈতিক দল জঙ্গিবাদ প্রক্রিয়ায় মানুষ হত্যার মধ্য দিয়ে দেশকে অস্থিতিশীল করছে -সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর
কচুয়া প্রতিনিধি, চাঁদপুর:
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর বলেছেন-একটি রাজনৈতিক দল জঙ্গিবাদ প্রক্রিয়ায় মানুষ হত্যার মধ্যে দেশকে অস্থিতিশীল করছে, মানুষ তাদেরকে সমর্থন দিবে না এবং এই দেশ থেকে তাদেরকে উৎখাত করবে। বাংলাদেশ আওয়ামী লীগের আদর্শের শক্তিশালী যুবলীগকে মানুষের কল্যাণে এগিয়ে আসতে হবে। গত কাল শনিবার কচুয়া উপজেলার গোহট (দঃ) ইউনিয়ন যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশনে রহিমানগর বিএবি উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো ব্যক্ত করেন। ইউপি যুবলীগের আহ্বায়ক অনুপ কান্তি টিটুর সভাপতিত্বে ও কচুয়া উপজেলা সাবেক ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সফিকুল ইসলাম চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক ও কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান শিশির, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, জেলা যুবলীগ যুগ্ম আহ্বায়ক সালাউদ্দীন বাবর, ডেন্টাল কলেজের সাবেক ভিপি ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের যুগ্ম সম্পাদক শামছুদ দোহা নিজাম, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. হেলাল উদ্দীন, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা সহিদ। উদ্বোধনী বক্তব্য রাখেন-উপজেলা যুবলীগের আহ্বায়ক নাজমুল আলম স্বপন ও প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন-উপজেলা যুবলীগ যুগ্ম আহ্বায়ক সালাউদ্দীন ভূঁইয়া। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- বিশিষ্ট শিল্পপতি ও রহিমানগর বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুল হাই মুন্সী, উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ আ. জব্বার বাহার, সাধারণ সম্পাদক হাবিব মজুমদার জয়, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জেল খান ও ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মাহবুবে রাব্বানি মানিক প্রমুখ। প্রথম অধিবেশনের বক্তব্যের পূর্বে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রহিমানগর বিএবি উচ্চ বিদ্যালয়ের ড. মহীউদ্দীন খান আলমগীর ছাত্রাবাসের ভিত্তিপ্রস্তুর স্থাপন, নতুন নির্মিত আলহাজ্ব সেকান্দর আলী ভবন উদ্বোধন ও আলহাজ্ব সেকান্দর আলী নব-নির্মিত তোরণ গেট শুভ উদ্বোধন করেন।