Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম, এক জনের মৃত্যু

555 Photoগাইবান্ধা প্রতিনিধি: বিয়ের ১২ বছর পর এক সঙ্গে পাঁচ সন্তানের মা হয়েছেন গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার আরজিনা বেগম (৩০)। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে জম্ম নেওয়া এই পাঁচ নবজাতকের একজন পঞ্চম সন্তান (মেয়ে) বুধবার দিবাগত রাত সাড়ে তিন টায় মারা গেছে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক আ স ম বরকতুল্লাহ।
তিনি আরো জানান, মঙ্গলবার (১৯ এপ্রিল) দিবাগত রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৩টি ছেলে ও ২টি মেয়ের জন্ম দেন আরজিনা বেগম। মা ও বাকি নবজাতকরা সুস্থ্য আছেন। আরজিনা গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নের কিশামত শেরপুর গ্রামের শেরেকুল ইসলামের স্ত্রী। শেরেকুল ইসলাম ঢাকায় পোশাক কারখানায় কাজ করেন।
আরজিনার অস্ত্রোপচারকারী চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক সিরাজুম মুনিরা ডেইজী জানান, মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় আরজিনা যখন হাসপাতালে ভর্তি হন তখন তার শারিরীক অবস্থা অস্বাভাবিক ছিল। তাকে পরীক্ষা নিরীক্ষা করে রাতে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে অস্ত্রপাচারে তিনি একে একে ৫টি সন্তানের জন্ম দেন। জন্মের পর থেকে একটি মেয়ে অসুস্থ ছিল। তাকে নিয়ে আমরাও আশঙ্কায় ছিলাম। শেষ পর্যন্ত তাকে বাঁচানো গেল না।
আরজিনার শাশুড়ি নুর মহল বলেন, “অনেকদিন বাদে পাঁচ ছেলে-মেয়ের মুখ দেখে খুশি হছিলাম। একটি মেয়ে মারা গেছে। আল্লাহর ধন আল্লায় নিছে, কওয়ার কিছু নাই। বাকি ছেলে-মেয়েরা যাতে সুস্থ থাকে, আল্লাহর কাছে এই প্রার্থনা করি।”

Leave A Reply

Your email address will not be published.