Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

এখনও বিটিভি দর্শকদের কাছে সর্বোচ্চ সমাদৃত চ্যানেল – সংসদে তথ্যমন্ত্রী

সংসদে উত্থাপিত এক প্রশ্নোত্তরে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বেসরকারি টেলিভিশন চালু হওয়ায় বিটিভির জনপ্রিয়তা কমে যাওয়ার কোনও কারণ নেই। এখনও বিটিভি দর্শকদের কাছে সব থেকে সমাদৃত চ্যানেল। অন্য যেকোনও সময়ের চেয়ে বিটিভি এখন জনমুখী ও দর্শকনন্দিত অনুষ্ঠান সম্প্রচার করে যাচ্ছে। পুরনো অনেক অনুষ্ঠান বাদ দিয়ে সময়োপযোগী অনেকগুলো অনুষ্ঠান প্রচার করছে। এতে করে দর্শকদের জনপ্রিয়তা পূর্বের থেকে আরও বেড়েছে।

গতকাল সংসদে টেবিলে উপস্থাপিত প্রশ্নোত্তরে মৌলভীবাজার-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য আব্দুল মতিনের এক প্রশ্নের জবাবে তিনি আরো জানান, দেশের টেলিভিশন দর্শকের ৮৩ শতাংশ এখনও বিটিভি (বাংলাদেশ টেলিভিশন) দেখেন।

Leave A Reply

Your email address will not be published.