Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

এখন থেকে ফেসবুক কমেন্টে পোস্ট করা যাবে ভিডিও

fb videoপ্রযুক্তি ডেস্ক: এখন থেকে ফেসবুক কমেন্টে ভিডিও পোস্ট করা যাবে। এতদিন ফেসবুক স্ট্যাটাসে টেক্সট এবং ছবি কমেন্ট হিসেবে পোস্ট করা যেতো। এবার ভিডিও কমেন্ট করার সুযোগ দিলো ফেসবুক। ফেসবুক স্ট্যাটাসে ছবি কমেন্ট বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এরই ধারাবাহিকতায় ফেসবুক কমেন্টে ভিডিও চালু করল।
ফেসবুক জানিয়েছে, বিশ্বব্যাপী এই সুবিধা চালু হলো। অ্যানড্রয়েড ও আইওএস ডিভাইসে ফেসবুক ব্যবহারকারীরা এই সুবিধা উপভোগ করতে পারবেন। ফেসবুকে পোস্ট করা স্ট্যাটাস কিংবা ছবির নিচে ‘রাইট কমেন্টে’ গিয়ে ‘অ্যাড ফটো অর ভিডিও’ ক্লিক করে ভিডিও পোস্ট করা যাচ্ছে। বাংলাদেশেও এই সুবিধা চালু হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.