Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

এটিএম থেকে জাল নোট বের হলে করণীয়

atmঅনলাইন ডেস্ক: এখন আমরা সবকিছুতেই প্রযুক্তি ব্যবহার করতে অভ্যস্থ হয়ে পড়েছি। তাই ব্যাংকে যাওয়ার তুলনায় এটিএম ব্যবহার করতে বেশি পছন্দ করি। কিন্তু এই এটিএম ব্যবহারে যে আমাদের শুধুই সুবিধা হয়েছে, এমন নয়। এটিএম ব্যবহার করতে গিয়ে আমাদের নানারকম সমস্যাতেও পড়তে হয়।
এটিএম থেকে টাকা তুলতে গিয়ে জাল টাকা বেরিয়েছে! এমন সমস্যায় অনেককেই পড়তে হয়েছে। কিন্তু অধিকাংশ মানুষই জানেন না, এমন পরিস্থিতিতে কী করা উচিত্‌। আপনারও যদি না জানা থাকে, তাহলে এখনই জেনে নিন এই পরিস্থিতিতে কী করবেন।

১) দুর্ভাগ্যবশত যদি আপানর সঙ্গেই এমন কাণ্ড হয়ে থাকে, তাহলে এটিএম-এর বাইরে থাকা নিরাপত্তারক্ষীকে বিষয়টি জানান। তাঁকে জিজ্ঞাসা করুন, এই ক্ষেত্রে আপনি কোথায় অভিযোগ জানাবেন। শুধু তাই নয়, জাল নোটের নম্বর, আইডি, ট্রানজাকশনের তারিখ এবং সময় নোট করুন। এবং নিরাপত্তারক্ষীকে দিয়ে সেই রেকর্ডে সই করিয়ে নিতে ভুলবেন না। লিখিত অভিযোগের একটি স্ন্যাপশট আপপনার মোবাইলেও নিয়ে রাখুন।
২) নিয়ম অনুযায়ী প্রত্যেকটি ব্যাংকেই একটি করে স্ক্যানার থাকে। যেখানে নোটের নির্ভেজালত্ব প্রমাণ করা হয়। যদি এটিএম থেকে বেরনো নোটগুলি জাল হয়, তাহলে ব্যাংকে আপনাকে তার পরিবর্তে অবশ্যই আসল নোট প্রদান করতে বাধ্য।
৩) যদি কোনও ক্ষেত্রে ব্যাংক আপনার অভিযোগ না নিতে চায়, সেই ক্ষেত্রে আপনি বাংলাদেশ ব্যাংক বরাবর আবেদন করুন।
৪) জাল নোট ব্যবহার আইনত অপরাধ। তাই যদি আপনার সঙ্গে এমন কোনও ঘটনা ঘটে থাকে, তাহলে আপনি অবশ্যই পুলিশের কাছে অভিযোগ করুন।

Leave A Reply

Your email address will not be published.