Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

এনামুল হকের খুনিদের গ্রেফতার ও বিচার দাবিতে মানববন্ধন

পিরোজপুর সদর:

কাউখালীর যুবলীগ নেতা এনামুল হকের খুনিদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে কাউখালী উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন। গতকাল রবিবার সকালে পিরোজপুর-বরিশাল সড়কের কাউখালীর বেকুটিয়া ফেরিঘাটে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আগে একই স্থানে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত  হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন জনপ্রতিনিধি মুনিরুজ্জামান পল্টন, মজনু তালুকদার, আজমির হোসেন মাঝি, কাউখালী উপজেলা ছাত্রলীগ সভাপতি মাহাফুজুর রহমান শাওন। সভায় বক্তারা অবিলম্বে প্রকৃত দোষীদের গ্রেফতার ও শাস্তি দাবি করেন।

Leave A Reply

Your email address will not be published.