Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

এবারও উপেক্ষিত সাঈদ আজমল

স্পোর্টস ডেস্ক:
দুঃখ যার একবার লাগে সে দুঃখ চলতেই থাকে। সাঈদ আজমলের থেকে এই কথার সারমর্ম আর কেউ বেশি বুঝতে পারবেনা। আট মাস পর আন্তর্জাতিক ক্রিকেট নিজের বোলিং একশন শুধরে ফিরে এলেও বারবারই উপেক্ষিত থেকে যাচ্ছেন সাঈদ আজমল বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে খেললেও তারপরেই আর জাতীয় দলে সুযোগ পাননি এই অফ স্পিনার। নিজের দেশে হওয়ার জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজেও ছিলেন না দলের সাথে। এবার শ্রীলংকার বিপক্ষে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজের ১৫ সদস্যের দল থেকেও বাদ পড়লেন সাঈদ আজমল। ১৭ই জুন থেকে শ্রীলংকার ঘরে শুরু হবে তিন টেস্ট সিরিজের প্রথম টেস্ট।

পাকিস্তানের ১৫ সদস্যের দল: মোহাম্মদ হাফিজ, আহমেদ শেহজাদ, শান মাসুদ, আজহার আলী, মিসবাহ-উল-হক, ইউনুস খান, আসাদ শফিক, হারিস সোহেল, সরফরাজ আহমেদ, ইয়াসির শাহ, জুলফিকার বাবর, ওয়াহাব রিয়াজ, জুনায়েদ খান, ইমরান খান, এহসান আদিল।

Leave A Reply

Your email address will not be published.