Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

এবারও টিকলো না পামেলার সংসার

বিনোদন ডেস্ক:
একাধিক বিয়ে করেও কোনো সংসার টিকিয়ে রাখতে পারলেন না হলিউড তারকা পামেলা অ্যান্ডারসন। এক জীবনে তিন তিনজনকে বিয়ে করেছেন তিনি। তবে কাউকেই ধরে রাখতে পারেন নি এ অভিনেত্রী। গত বছর বিচ্ছেদ হয়ে যাওয়া তৃতীয় স্বামী রিক সলোমনকে আবার বিয়ে করেন পামেলা। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস! এক বছর যেতে না যেতেই বিচ্ছেদের পথে হাঁটছেন তিনি। এরইমধ্যে রিক সলোমনকে ডিভোর্স দেয়ার জন্য আদালতের শরণাপন্ন হয়েছেন পামেলা। জানা গেছে, আদালতে রিককে ডিভোর্স দেয়ার আবেদনটি প্রক্রিয়াধীন রয়েছে। অবশ্য বারবার বিচ্ছেদ আর বিয়ে করার বিষয়টি পামেলার পথচলায় বড় একটি হুমকি হয়ে দাঁড়াতে পারে বলে অনেকের ধারণা। তবে বিষয়টিকে মোটেও জটিল ভাবছেন না পামেলা। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, এটা মানুষের জীবনে হতেই পারে। আমরা বা আমি যা করছি তার সবই ইতিবাচক দৃষ্টিতে দেখছি। বলতে পারেন আমাদের দু’জনের ভালোর জন্যই করছি। রিকের আগেও পামেলার সঙ্গে আরও দু’জনের বিয়ে হয়। মিউজিশিয়ান টমি লিকে ১৯৯৫ সালে বিয়ে করেন তিনি। তিন বছর সংসার করার পর টমির সঙ্গে বিচ্ছেদে চলে যান।

Leave A Reply

Your email address will not be published.