Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

এবার আইএস-এর বিরুদ্ধে র‌্যামবোর লড়াই

বিনোদন ডেস্ক : শুটিং পেছানোর কারণেই খানিক থমকে ছিল সব। নইলে র‌্যামবোর নতুন ছবি বানানোর ঘোষণা দেওয়া হয়েছিল আগেই। কে না জানে র‌্যামবোর ছবি মানেই এতে মারদাঙ্গা সব অ্যাকশন দৃশ্য নিশ্চিৎ​। তবে নতুন ছবিটিতে নাকি আরও ভয়ংকর সব শ্বাসরুদ্ধকর অ্যাকশন দৃশ্য থাকার কথা; যা এর আগের কোনো র‍্যামবো ছবিতেই হয়নি। এই তথ্যদাতা স্বয়ং র‍্যামবো। আর দেরিতে হলেও ‘র‌্যামবো’ খ্যাত নির্মাতা-অভিনেতা সিলভেস্টার স্ট্যালন নিশ্চিত করেই জানিয়েছেন, শুটিং ট্রলির চাকা রেলে গড়াচ্ছে অচিরেই। র‌্যামবোর এবারের লড়াই আইএস (ইসলামিক স্টেট) এর বিরুদ্ধে। অবশ্য আরেকটি কথাও জানাতে ভুলেননি স্ট্যালন। এ ছবির শুটিং হচ্ছে খোদ আইএস এর ঘাঁটি সিরিয়াতেই!

স্ট্যালন জানিয়েছেন, এরই মধ্যে তাঁর লোকজন শুটিংয়ের জন্য এমন সব লোকেশনই খুঁজেছেন যা দেখলে মনে হবে এমন সব জায়গাতেই তো জঙ্গিদের আস্তানা থাকে। মোদ্দা কথা; বাস্তবের ছোঁয়া আনতে সচেষ্ট স্ট্যালন এবার আদাজল খেয়েই নেমেছেন।

৬৯ বছর বয়সের এই তারকা অভিনেতা, যিনি জন র‌্যামবো নামের একজন মার্কিন সেনার চরিত্রে অভিনয় করে বাস্তবেই ‘র‌্যামবো’ হিসেবে খ্যাত হয়েছেন; র‌্যামবোর বিভিন্ন ছবির কাহিনির প্রয়োজনে এর আগে শুটিং করেছেন ভিয়েতনাম, থাইল্যান্ড, বার্মা থেকে শুরু করে আফগানিস্তানেও। আর এবারের র‌্যামবো ছবিটির জন্য তাঁর লক্ষ্য স্বাভাবিকভাবেই- সিরিয়া। কেননা, আইএস ঘাঁটিও যে সেখানেই।

র‌্যামবোর এটি পাঁচ নম্বর ছবি। নামও ঠিকঠাক র‌্যামবো ফাইভ: লাস্ট ব্লাড। লোকেশানও প্রস্তুত। এবার স্ট্যালন যাচ্ছেন সিরিয়ার পথে। তিনি আরও জানিয়েছেন, ইরাক এবং সিরিয়ার কিছু অংশে তাঁর ছবির লোকজন শুটিংয়ের জন্য প্রয়োজনীয় যাবতীয় বিষয়ের ঠিকঠাক করছে।কমিক-কনে দেওয়া এক বক্তব্যে স্ট্যালন আরও জানিয়েছেন, এবারের র‌্যামবো ছবিটিতে দর্শকেরা আরও টানটান বাস্তব, আরও জীবনঘনিষ্ঠ সব দৃশ্য পেতে যাচ্ছেন। আর এ জন্য তাঁর ছবির কলাকুশলীরা স্থানীয়দের সঙ্গেও কাজ করছেন।

Leave A Reply

Your email address will not be published.