Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

এবার ইএলএন বিদ্রোহীদের সঙ্গে শান্তি আলোচনায় কলম্বিয়া সরকার

A graffiti, of rebel group Army Liberation National (ELN) is seen at the entrance of the cemetery of El Palo, Cauca, Colombia, February 10, 2016. REUTERS/Jaime Saldarriagaঅনলাইন ডেস্ক: কলম্বিয়ার দ্বিতীয় বৃহত্তম বিদ্রোহী সংগঠন ন্যাশনাল লিবারেশন আর্মি (ইএলএন) শান্তি আলোচনা শুরুর ঘোষণা দিয়েছে দেশটির সরকার। আগামী ২৭ অক্টোবর ইকুয়েডরের রাজধানীতে এই আলোচনা অনুষ্ঠিত হবে। কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস ‘সার্বিক শান্তির’ পূর্বাভাস দিয়েছেন।
সোমবার কারাকাসে এক যৌথ বিবৃতিতে বলা হয়, আলোচনা শুরু হলে উভয় পক্ষ শান্তির জন্য একটি উপযোগী পরিবেশ সৃষ্টি করতে তাদের সাধ্যমত সবকিছু করার অঙ্গীকার করেছে। ভেনিজুয়েলার পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিবৃতি সরবরাহ করে।
বাগোটায় সান্তোস বলেন, ‘ইএলএন’র সঙ্গে সশস্ত্র সংঘাত বন্ধে গত তিন বছর ধরে আমরা তাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি। আমরা এখন ইএলএন’র সঙ্গে সামনের দিকে এগোচ্ছি। আমরা পুরোপুরি শান্তি প্রতিষ্ঠা করতে পারবো।’
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা রেডক্রস জানিয়েছে, সরকারের সঙ্গে শান্তি আলোচনার ঘোষণা দেয়ার আগে ইএলএন এক বেসামরিক জিম্মিকে মুক্তি দেয়। এ নিয়ে গত দুই সপ্তাহে তৃতীয় জিম্মির মুক্তি দিল বিদ্রোহী এ সংগঠন।
দেশটিতে সবচেয়ে বড় বিদ্রোহী সংগঠন রিভুলিউশনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়া (ফার্ক)’র সঙ্গে সরকারের আলোচনার পাশাপাশি গত মার্চে কলম্বিয়া ও ইএলএন শান্তি আলোচনা শুরু করতে সম্মত হয়।
বামপন্থী দুটি বিদ্রোহী সংগঠন ফার্ক ও ইএলএন ১৯৬৪ সাল থেকে দেশটির সরকারের বিরুদ্ধে যুদ্ধ করে আসছে। প্রায় চার বছর ধরে আলোচনার পর গত ২৬ সেপ্টেম্বর ফার্ক ও কলম্বিয়া সরকার একটি শান্তি চুক্তি করে। তবে এর ছয় দিন পর কলম্বিয়ার জনগণ শান্তি চুক্তির বিপক্ষে ভোট দেয় যা উভয়পক্ষকে আবারো পিছনে ঠেলে দিয়েছে।
কলম্বিয়ার প্রেসিডেন্ট প্রায় অর্ধ শতক ধরে চলা সংঘাত বন্ধের চেষ্টা চালাচ্ছেন। সংঘাতে এখন পর্যন্ত দুই লাখ ৬০ হাজারেরও বেশি মানুষ নিহত ও ৪৫ হাজার নিখোঁজ হয়েছে। এ ছাড়া ৭০ লাখের মতো মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এএফপি।

Leave A Reply

Your email address will not be published.