Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

এবার ইতালিতে ‘বৃহন্নলা’

বিনোদন ডেস্ক:
চলচ্চিত্র ‘বৃহন্নলা’ এবার যাচ্ছে ইতালিতে। ‘অ্যা ফিল্ম ফর পিচ ফেস্টিভ্যাল-২০১৫’ প্রতিযোগিতা বিভাগে মনোনয়ন পেয়েছে চলচ্চিত্রটি। উৎসবে অংশগ্রহণের জন্য আমন্ত্রিত হয়েছেন এর নির্মাতা মুরাদ পারভেজ। উৎসবে বাংলাদেশের পাশাপাশি ইরান, ডেনমার্ক, বসনিয়া, ব্রাজিল, চীন, জার্মান, ফ্রান্স, আমেরিকা, স্পেন, রাশিয়া, নরওয়ে, ইরাক, পর্তুগাল, ইতালিসহ মোট ২৫টি দেশের ৭৩টি চলচ্চিত্র জমা পড়ে। এর মধ্যে মনোনীত হয়েছে ৩০টি চলচ্চিত্র। ইতালিতে অনুষ্ঠিত হবে উৎসবটির দশম আসর। আগামী ১২ জুলাই অনুষ্ঠিত হবে উৎসবের সমাপনী। ওইদিনই বিতরণ করা হবে পুরস্কার। উল্লেখ্য, সরকারি অনুদানে নির্মিত ‘বৃহন্নলা’ ইতিমধ্যে দেশে-বিদেশে বেশ কয়েকটি পুরস্কার পেয়েছে। এটিএন বাংলা এবং ফিল্ম হকার প্রযোজিত ছবিটিতে অভিনয় করেছেন ফেরদৌস, সোহানা সাবা, ইন্তেখাব দিনার, আজাদ আবুল কালাম, দিলারা জামান, ঝুনা চৌধুরী, আব্দুল্লাহ রানা, মানস বন্দ্যোপাধ্যায়, কেএস ফিরোজ প্রমুখ। ‘বৃহন্নলা’র পোশাক পরিকল্পনা করেছেন সোহানা সাবা।

Leave A Reply

Your email address will not be published.