Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

এবার ঈদ শুভেচ্ছা বিনিময় করবে না বিএনপি

বিএনপি নেত্রীকর্মীরা জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাগারে বন্দি থাকায় এবার কোরবানি ঈদে ঈদ শুভেচ্ছা বিনিময় করবে না বিএনপি।

দল সংশ্লিষ্টরা বলছেন, নেত্রী কারাগারে। এভাবে নেতাকর্মীদের মনে ঈদ আনন্দ নেই, থাকতে পারে না। এজন্য ঈদের দিন কূটনৈতিক বা বিশিষ্টজনদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়সহ কোনো কর্মসূচি-ই থাকছে না।

রেওয়াজ অনুযায়ী, বিগত ঈদের দিনগুলোতে বাংলাদেশে নিযুক্ত বিদেশি কূটনীতিক,বিশিষ্ট নাগরিক, নেতাকর্মী ও নানা শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতেন খালেদা জিয়া। তবে কারাগারে থাকার কারণে এ বছর তেমন কিছু করছে না বিএনপি।

Leave A Reply

Your email address will not be published.