Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

এবার গাইবেন সোনাক্ষী

বিনোদন ডেস্ক:
বলিউডে আরো একজন অভিনেত্রী ঢুকে পড়লেন গানের জগতে। আলিয়া ভাট, শ্রদ্ধা কাপুর ও শ্র“তি হাসানের পর এবার গান গাইতে চলেছেন সোনাক্ষী সিনহা। ২৭ বছর বয়সী এই অভিনেত্রী তার নতুন ছবি ‘আকিরা’ গান গাইবেন। সম্প্রতি ইন্ডিয়ান আইডল জুনিয়র অনুষ্ঠানে সোনাক্ষী জানিয়েছিলেন, ‘গান গাইতে ইচ্ছুক তিন। সুযোগ পেলেই নাকি মাইক্রোফোনের পিছনে দাড়াতে প্রস্তুত আছেন।’ মুখের কথা মুখে থাকতে না থাকতেই সেই সুযোগ এসে গেল সোনাক্ষীর কাছে। আর সুযোগটি দিচ্ছেন পরিচালক এ আর মুরুগাদস। জানা গেছে, গানে সোনাক্ষীকে গাইড করবেন বিশাল দাদলানি। ‘আকিরা’ তামিল ছবি মউনাগুরু-এর হিন্দি রিমেক। ছবিটির কাহিনি তৈরী হয়েছে নারী-সুরক্ষাকে কেন্দ্র করে। এটি মূলত নারী কেন্দ্রিক একটি ছবি। যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন সোনাক্ষী সিনহা। শোনা যাচ্ছে, এই ছবিটিতে থাকছেন শত্র“ঘœ সিনহাও। সোনাক্ষীর বাবা চরিত্রেই দেখা যাবে তাকে। তাই এই খবর যদি সত্যি হয় তাহলে প্রথমবার একসঙ্গে পর্দার সামনে আসতে চলেছেন বাবা মেয়ে।


Leave A Reply

Your email address will not be published.