Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

এবার তামিমের দুঃসংবাদ

স্পোর্টস ডেস্ক:
হঠাৎ করেই যেন দুর্ভাগ্য আকড়ে ধরেছে বাংলাদেশ ক্রিকেট দলকে। মাশরাফি বিন মুর্তজার সড়ক দুর্ঘটনা আর মাহমুদুল্লাহ রিয়াদের ইনজুরির পর পাওয়া গেল আরেক দুঃসংবাদ। হাঁটুতে টিউমার ধরা পড়েছে ওপেনিং ব্যাটসম্যান তামিম ইকবালের। এ ব্যাপারে তামিম বলেন, ‘মালয়েশিয়ায় করানো এমআরআইতে হাঁটুতে নতুন একটা সমস্যা ধরা পড়েছে। ডাক্তাররা বলেছেন, এটা একটা টিউমার। তবে খারাপ ধরনের টিউমার নয়। এ নিয়ে খুব বেশি চিন্তা করতে না করেছেন ওনারা। আমি চাইলে যেকোনো সময় এটা অপারেশন করে ফেলে দিতে পারি।’ বিসিবির চিকিৎসকেরাও তামিমের হাঁটুর টিউমারকে খারাপ ধরণের নয় বলেই মনে করছেন। জুলাইয়ের দক্ষিণ আফ্রিকা সিরিজের পর কোন এক সময়ে অস্ত্রোপচারের মাধ্যমে এটি দূর করার ব্যাপারে মত দিয়েছেন তারা।


Leave A Reply

Your email address will not be published.