Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

এবার বনসালির ছবিতে আলিয়া ভাট

এবার বনসালির ছবিতে আলিয়া ভাট
এবার বনসালির ছবিতে আলিয়া ভাট

বলিউডের যেকোন অভিনেতা-অভিনেত্রীর জন্য পরিচালক সঞ্জয় লীলা বনসালির ছবিতে অভিনয় করা স্বপ্নপূরণের মত। এবার সেই স্বপ্ন পূরন হতে যাচ্ছে ‘ডিয়ার জিন্দেগি’ তারকা আলিয়া ভাটের।

সঞ্জয়ের আগামী ছবি লেখিকা অমৃতা প্রীতম ও কবি শাহির লুধিয়ানভির জীবনের ওপর চিত্রায়িত হতে চলেছে বলে জানা গেছে। তবে কারা এ ছবিতে অভিনয় করবেন- সে সম্পর্কে বিস্তারিত কিছু নিশ্চিত জানা যায়নি। তবে শোনা যাচ্ছে, বনসালির এই ছবিতে প্রীতমের চরিত্রে দেখা যেতে পারে আলিয়া ভাটকে।

যদিও এ নিয়ে বনসালির পক্ষ থেকে নিশ্চিতভাবে কিছু না জানানো গেলেও শোনা যাচ্ছে, আলিয়াই এই চরিত্রের জন্য বনসালির সবচেয়ে পছন্দের অভিনেত্রী। এদিকে, শাহির লুধিয়ানভির চরিত্রে অভিষেক বচ্চন থাকতে চলেছেন বলে অন্য একটি সূত্র মোটামুটি নিশ্চিত করেছে।

‘ম্যায় পল দো পল কা শায়র হু’ ও ‘কাভি কাভি মেরে দিল মে..’ ইত্যাদি গানের লেখক শাহির লুধিয়ানভি। তার সঙ্গে বহুদিনের সম্পর্ক ছিল লেখিয়া অমৃতা প্রীতমের। দুজনের সম্পর্ক ঘিরে নানা ঘটনা নিয়েই পরবর্তী পিরিয়ড ড্রামা তৈরি করতে চলেছেন বনসালি।

Leave A Reply

Your email address will not be published.