Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

এবার বিদ্যা রজনীকান্তর নায়িকা

বিনোদন ডেস্ক:
ঐশ্বরিয়া রাই বচ্চন (রোবট), দীপিকা পাড়–কোন (কোচাদাইয়া) ও সোনাক্ষী সিনহার (লিঙ্গ) পর এবার ভারতের দক্ষিণী ছবির মহাতারকা রজনীকান্তর সঙ্গে পর্দায় প্রেম করার প্রস্তাব পেয়েছেন বিদ্যা বালান। সব ঠিক থাকলে তাদের রসায়ন দেখা যাবে রূপালি পর্দায়। নাম চূড়ান্ত না হওয়া ছবিটি পরিচালনা করবেন পি. রঞ্জিত। আগামী আগস্ট থেকে মালয়েশিয়ায় এর  দৃশ্যায়ন শুরু হয়ে চলবে ১২০ দিন। এতে এক ডনের ভূমিকায় দেখা যাবে রজনীকান্ত। শুরুতে পরিকল্পনা ছিল কোনো নায়িকা রাখা হবে না। কিন্তু পরে বিদ্যার কথা ভাবা হয়েছে। অনেক বছর আগে একটি তামিল ছবিতে কাজ শুরু করলেও পরে বাদ পড়েন বিদ্যা। সেই থেকে তামিল ভাষার ছবি এড়িয়ে চলেন তিনি। ৩৭ বছর বয়সী এই অভিনেত্রী এখন ব্যস্ত ‘হামারি আধুরি কাহানী’ নিয়ে। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন ইমরান হাশমী এবং রাজকুমার যাদব। মোহিত সুরি পরিচালিত ছবিটি মুক্তি পাবে আগামী ১২ জুন।

Leave A Reply

Your email address will not be published.