Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

এবার মরিয়া হয়ে খেলবেন রুবেল

স্পোর্টস ডেস্ক:
বিশ্বকাপে ভারতের বিপক্ষে রুবেলদের ‘বিতর্কিত’ হারের পর আগামী মাসে প্রথম মুখোমুখি হতে যাচ্ছে দুইদল। কিন্তু ভারতের বিপক্ষে এবার মরিয়া হয়ে খেলতে চলেছেন পেসার রুবেল হোসেন। আগে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে আর টি-টোয়েন্টিতে খেললেও খেলা হয়নি দ্বিতীয় টেস্টে। কারণ ইনজুরি। শরীরে বাঁ-দিকের অংশে চোট পেয়েছিলেন তিনি। ইনজুরির কাটিয়ে আগামী মাসেই ফিরতে চলেছেন তিনি। বাংলাদেশ দলের ফিজিও রুবেলকে তিন থেকে চার সপ্তাহের বিশ্রামে থাকার পরামর্শ দেন। তার কথা মেনেই গত তিন সপ্তাহ পুনর্বাসনে ছিলেন তিনি। এখন চলছে কঠোর অনুশীলন। ইতিমধ্যেই ২৩ সদস্যের প্রাথমিক দলে ডাক পেয়েছেন তিনি। তবে ১৫ সদস্যের মূল দলে জায়গা পাবেন কিনা, সেটা জানার জন্য অপেক্ষা করতে হবে আরো দুই-একদিন। আর সেখানে জায়গা পেতে হলে আজ বুধবার ফিটনেস পরীক্ষাতে পাশ করাটা তার জন্য একমাত্র বাঁধা। এর আগে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড বিশ্বকাপে বল হাতে জ্বলে উঠেছিলেন এই পেসার। রোহিত শর্মার নেতৃত্বে বাংলাদেশ সফরে যাচ্ছে ভারতীয় দল। ঘরের মাঠে ভারতকে পরাস্ত করাই এখন পাখির চোখ রুবেলের। ভারতের বিরুদ্ধে ১০ জুন থেকে প্রথম তথা একমাত্র টেস্টটি খেলবে মোরতাজা অ্যান্ড কোম্পানি।


Leave A Reply

Your email address will not be published.