Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

এবার রণবীর-আলিয়া জুটিবদ্ধ

বিনোদন ডেস্ক:
বলিউডের জনপ্রিয় দুই তারকা এবার প্রথমবারের মতো জু্িটবদ্ধ হতে চলেছেন। অয়ন মুখার্জির নতুন সিনেমায় এবার জুটি হিসেবে দেখা যাবে আলিয়া ভাট এবং রণবীর কাপুরকে। রণবীর কাপুর এ বছরে তার ‘বম্বে ভেলভেট’ সিনেমাটি নিয়ে দারুণ ব্যস্ত সময় পার করছেন। এছাড়াও এই সিনেমার কাজ শেষ হলে রণবীরকে শেষ করতে হবে অনুরাগ বসু পরিচালিত ‘জগগা জাসুস’ এবং ইমতিয়াজ আলি পরিচালিত ‘তামাশা’ সিনেমার কাজ। হাতের কাজগুলো শেষ করেই রণবীর আলিয়ার বিপরীতে নতুন সিনেমায় অভিনয় শুরু করবেন। পরিচালক অয়ন মুখার্জির সঙ্গে কয়েকদিন আগেই এ ব্যাপারে দেখা করেন রণবীর কাপুর। সবকিছু ঠিক থাকলে রণবীর ও আলিয়ার সিনেমাটি ২০১৬ সালের ডিসেম্বরে মুক্তি পাবে।

Leave A Reply

Your email address will not be published.