Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

এবার লেনোভোর ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাকিব

safe_imageরকমারি ডেস্ক:
এবার কম্পিউটার, ল্যাপটপ, স্মার্ট ফোন ও ট্যাবলেটস প্রস্তুতকারী প্রতিষ্ঠান লেনোভোর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। কোম্পানিটি বাংলাদেশে তাদের প্রতিষ্ঠানের দুত হিসেবে সাকিবকে নিয়োগ দিয়েছে। প্রতিষ্ঠানের পক্ষ থেকে রোববার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ক্রিকেটের তিন ফর্মেটেই বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব পিসি প্লেয়ার হিসেবে লেনোভোর সঙ্গে কাজ করবেন। ভারতে লেনোভোর পরিচালক (বিপণন) ভাস্কর চৌধুরি বলেন, ‘সাকিব কেবল বাংলাদেশে নয় পুরো ক্রিকেট বিশ্বেই একজন তারকা। তার এ নিয়োগ এ দেশের তরুণ ক্রেতাদের কাছে লেনোভোর ব্র্যান্ড আরো জনপ্রিয় হয়ে উঠবে। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ বাজার।’ লেনোভোর সঙ্গে যুক্ত হওয়া প্রসঙ্গে সাকিব বলেন, ‘আমি নিশ্চিত যে সুযোগ পেলে আমার দেশের যুব সমাজ নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে পারবে। তাদের উন্নয়ন এবং বিশ্বের সঙ্গে যোগাযোগে প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। লেনোভো বিশ্বমানের পণ্য উৎপাদনে প্রতিশ্র“তিবদ্ধ।’

Leave A Reply

Your email address will not be published.