Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

এলজিইডি’র উপ-পরিচালক তামজিদ সারওয়ার গ্রেফতার

dudok

কোটি টাকা অর্থ আত্মসাতের মামলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) উপপরিচালক তামজিদ সারওয়ারকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার সকালে মিরপুর আহম্মদনগর-পাইকপাড়ার বাসায় অভিযান চালিয়ে দুদক উপপরিচালক রফিকুল ইসলামের নেতৃত্বাধীন একটি টিম তাকে গ্রেফতার করে।

দুদক উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য এসব তথ্য নিশ্চিত করেছেন।

প্রণব কুমার ভট্টাচার্য্য জানান, সুনামগঞ্জের ধর্মপাশায় একটি সড়ক নির্মাণে এক কোটি দুই লাখ ৪২ হাজার ৩৩৪ টাকা আত্মসাতের অভিযোগে মঙ্গলবার তার বিরুদ্ধে সুনামগঞ্জে একটি মামলা করেন দুদক উপ-পরিচালক সুভাষ চন্দ্র।

এ মামলার ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে। বিডিপত্র/আমিরুল

Leave A Reply

Your email address will not be published.