Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

এশিয়ান গেমসে ২০ লাখ রুপি পেলেন দীপিকা

s-4
স্পোর্টস ডেস্ক:
দ. কোরিয়ার ইনচনে এশিয়ান গেমসের স্কোয়াশে মহিলা সিঙ্গলসে ব্রোঞ্জ জেতা ভারতীয় তারকা দীপিকা পাল্লিকলকে ২০ লক্ষ রুপি পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছে তামিলনাডু সরকার। তামিলনাডুর মুখ্যমন্ত্রী জে জয়লালিতা দীপিকাকে অভিনন্দন জানিয়েছেন। ১৭তম এশিয়ান গেমসে দীপিকার অন্যন্য এ কীর্তির জন্য ২০ লাখ রুপি দেওয়ার ঘোষণা দেন তিনি। জয়লালিতা বলেন, ‘দীপিকার ব্রোঞ্জ জয়ে আমরা গর্বিত। তামিলনাডু সরকার এবং জনগনের পক্ষ থেকে তাকে আমরা অভিনন্দন জানাচ্ছি। সরকারের পক্ষ থেকে তাকে আমরা ২০ লাখ রুপি দেওয়া ঘোষণা করছি।’ এর আগে আগস্টে কমনওয়েলথে স্বর্ণ জয়ের জন্য দীপিকাকে ৫০ লক্ষ টাকা পুরস্কার দিয়েছিল জয়লালিতা সরকার। গ্লাসগো কমনওয়েলথ গেমসে মহিলা ডাবলসে দেশকে সোনা এনে দেন দীপিকা ও জোৎøা চিনাপ্পা।

 

 

Leave A Reply

Your email address will not be published.