Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

এসপির স্ত্রী হত্যায় জঙ্গি সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হবে

ctgপুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু (৩৫) হত্যায় জঙ্গি সংশ্লিষ্টতা আছে কিনা তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার ইকবাল বাহার। আজ রোববার সকালে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
রোববার সকাল পৌনে সাতটার দিকে চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ে প্রথমে ছুরিকাঘাত ও পরে গুলি করে হত্যা করা হয় পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুকে। তিনি ছেলে ও মেয়েকে ক্যান্টনমেন্ট স্কুলে নিয়ে যাচ্ছিলেন। তাদের স্কুলবাসে তুলে দেওয়ার পরপরই জিইসি মোড়ে মোটরসাইকেলে এসে তিন দুর্বৃত্ত তাকে ছুরিকাঘাত ও গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে সিএমপি কমিশনার ইকবাল বাহার বলেন, ঢাকার পুলিশ সুপার বাবুল আক্তার জঙ্গি ও সন্ত্রাসী গোষ্ঠী নিয়ে কাজ করেছেন। তাই এ হত্যাকাণ্ডে তাদের কোনো সংশ্লিষ্টতা আছে কি না, সেটি খতিয়ে দেখা হবে।
তিনি আশা করেন, খুব দ্রুততার সঙ্গেই হত্যাকাণ্ডে জড়িতদের খুজে বের করা যাবে।
ইকবাল বাহার জানান, হত্যাকাণ্ডের ঘটনাস্থল ও সড়ক অয়েল ফুড থেকে শুরু করে মন্দির পর্যন্ত অনেক সিসি (ক্লোজড সার্কিট ক্যামেরা) আছে। সবকটির ফুটেজ নিয়ে খুনিদের চেহারা শনাক্ত করা যাবে।

Leave A Reply

Your email address will not be published.