Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

এসিড নিক্ষেপ মামলায় কুড়িগ্রামের হাতিয়া ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করেছে র‌্যাব

গ্রেফতারআমিরুল ইসলাম, রংপুর : এসিড নিক্ষেপ মামলায় কুড়িগ্রামের উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিএম আবুল হোসেনকে রংপুরের জাহাজ কোম্পানী মোড় এলাকা থেকে শনিবার সকালে গ্রেফতার করেছে র‌্যাব-১৩। গোপন সংবাদের ভিত্তিতে রংপুর র‌্যাব-১৩ এর কমান্ডার মেজর আশরাফের নেতৃত্বে র‌্যাবের টহল দল তাকে গ্রেফতার করে।

রংপুর র‌্যাব-১৩ এর কমান্ডার মেজর আশরাফ জানান, ২০১৪ সালের এসিড নিক্ষেপ মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী সে। গোপন সংবাদের ভিত্তিতে রংপুর জাহাজ কোম্পানী মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

উলিপুর থানার অফিসার ইনচার্জ জমির উদ্দিন জানান, ২০১৪ সালে উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের অনন্তপুর গ্রামের মৃত মোবারক আলীর মেয়ে শাহাজাদী বেগম (৪৫) কে এসিড নিক্ষেপ মামলার ৪ আসামীর মধ্যে ওয়ারেন্ট ভুক্ত আসামী হাতিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিএম আবুল হোসেন।

বাংলাদেশেরপত্র/ এডি/ এ

Leave A Reply

Your email address will not be published.