Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

এ্যানীর মুক্তির দাবিতে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ

12642896_1574208269536531_951220870452129999_n
বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্রদল।

রুবেল হোসেন, লক্ষ্মীপুর: বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে প্রেরণ করার প্রতিবাদে লক্ষ্মীপুর বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্রদল। লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের উদ্যোগে আজ বৃহস্পতিবার বিকেলে শহরের চকবাজার এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি ফয়েজ আহমেদ, লক্ষ্মীপুর সরকারি কলেজ শাখার সভাপতি আবদুল্লাহ আল মামুন, সদর উপজেলা সভাপতি মোস্তাফিজুর রহমান সোহেল ও পৌর সভাপতি মোছাদ্দেক হোসেন বাবর প্রমুখ।
প্রসঙ্গত, ঢাকার মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনানের আদালতে নাশকতার নয়টি মামলায় আত্মসমর্পণ করেন এ্যানী। এতে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলাগুলো হলো ২০১৫ সালের পল্টন থানার নাশকতার সাত মামলা ও মতিঝিলের একটি মামলা এবং ২০১৩ সালে সূত্রাপুর থানার একটি মামলা বলে জানা যায়।

Leave A Reply

Your email address will not be published.