Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

এ কী করলেন পরীমনি!

08-
বিনোদন ডেস্ক:
ছবির শ্যুটিং ফেলে কাউকে কোনো কিছু না জানিয়ে সিলেট থেকে ঢাকায় চলে আসেন নবাগত নায়িকা পরীমনি। তার এমন অপেশাদার আচরণ ছবিটির ইউনিটের অন্য সদস্যদের মতো শাকিব খানের মনেও বিস্ময়ের জন্ম দিয়েছে। ফেব্র“য়ারি মাসে শুরু হয় শাকিব ও পরীমনি জুটির নতুন ছবি ‘আরো ভালোবাসব তোমায়’ ছবির শ্যুটিং। কয়েক দফা শ্যুটিং শেষে ১৭ এপ্রিল থেকে আউটডোর শ্যুটিংয়ের জন্য সিলেট যায় ছবিটির পুরো ইউনিট। কিন্তু হঠাৎ করেই ২০ এপ্রিল রাতে কাউকে কোনো কিছু না জানিয়ে ঢাকায় চলে আসেন তিনি। দুদিন ঢাকায় থাকার পর ২২ তারিখ সিলেট ফিরে যান পরীমনি। শাকিব বললেন, “ঢাকাই চলচ্চিত্রে আমি অনেক দিন ধরেই কাজ করেছি। অনেক গুণী অভিনয়শিল্পীর সঙ্গে আমার কাজ করার অভিজ্ঞতা আছে। সময়ের অনেক জনপ্রিয় নায়িকাকে আমার সহশিল্পী হিসেবে পেয়েছি। নতুনরাও আমার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছে। কিন্তু শ্যুটিং স্পট থেকে এভাবে কোনো অভিনয়শিল্পী চলে আসার বিষয়টি আমার চলচ্চিত্র ক্যারিয়ারে শুনিনি! পুরো ব্যাপারটি আমাকে বিস্মিত করেছে।” শাকিব বলেন, “মাত্র দুই বছরের ক্যারিয়ার পরীমনির। মুক্তি পেয়েছে মাত্র দুটি ছবি। কাজ করছে আরো বেশ কয়েকটি ছবিতে। তাকে আরো অনেক লম্বা পথ পাড়ি দিতে হবে। এত তাড়াতাড়ি যদি এমন অপেশাদার আচরণ শিখে যায় তা হলে খুবই দুঃখজনক।” এদিকে পরিচালক এস এ হক অলিক বলেন, “২০ তারিখ বিকেল পাঁচটায় আমাদের সেদিনকার শ্যুটিং শেষ হয়। এরপর পরীমনি আমাকে জানায় তার একটি নৈশভোজের দাওয়াত আছে। আমি তাকে অনুমতি দিই। পরে জানতে পারি, পরীমনি ঢাকায়। পুরো ব্যাপারটিতে আমার অবাক হওয়া ছাড়া কোনো উপায় ছিল না।”এ ঘটনা সম্পর্কে জানতে পরীমনির সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তার মোবাইল ধরেন ব্যবস্থাপক মেহেদি হাসান। ম্যাডাম শ্যুটিংয়ে ব্যস্ত আছেন দাবি করে ফোন কেটে দেন।

Leave A Reply

Your email address will not be published.