Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ঐক্যের নামে ধ্বংসাত্মক পরিস্থিতির সৃষ্টির সুযোগ নেই – স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ঐক্যের নামে কোনো ধ্বংসাত্মক পরিস্থিতি সৃষ্টি করতে দেওয়া হবে না।

গতকাল দুপুরে নওগাঁর পত্নীতলা থানার ৬তলা নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, আমাদের আইনশৃঙ্খলা বাহিনী অত্যন্ত সজাগ আছে। আইনশৃঙ্খলা বাহিনী দক্ষ ও বিচক্ষণতার সঙ্গে কাজ করছে। সব ধরনের পরিস্থিতি মোকাবেলা করতে তারা তৈরি আছেন।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি খোরশেদ আলম, জাতীয় সংসদের হুইপ শহীদুজ্জামান সরকার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার এমপি, নওগাঁ জেলা প্রশাসক মিজানুর রহমান, পুলিশ সুপার ইকবাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক ও রকিবুল আকতারসহ প্রমূখ।

এ সময় পুলিশ বিভাগের অন্যান্য কর্মকর্তা এবং জেলা ও উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.