Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ওমানে দুর্ঘটনায় ৪ বাংলাদেশি শ্রমিক নিহত

download (36)ওমানের মাসকটে বুলডোজার চাপায় নিহত হয়েছেন ৪ বাংলাদেশি শ্রমিক। এছাড়াও, গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ৩ শ্রমিক। তবে, নিহতদের পরিচয় সম্পর্কে এখনও কিছু জানা না গেলেও এদের মধ্যে তিনজনই অবৈধ শ্রমিক বলে জানিয়েছে টাইমস অব ওমান।

বাংলাদেশ দূতাবাসের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি আরও জানায়, আবাসন প্রতিষ্ঠানের একটি প্রকল্পে কাজ করতেন ওই শ্রমিকেরা। সোমবার বিকেলে বুলডোজারে করে প্রকল্প এলাকায় যাওয়ার পথে হঠাৎ বুলডোজারের সামনে থাকা শ্রমিকরা পড়ে গেলে ঘটনাস্থলেই নিহত হন তিন শ্রমিক।  আহত ৪ জনকে স্থানীয় হাসপাতালে নেয়া হলে সেখানে মারা যান আরও একজন।

হতাহতের পরিচয় ও বাংলাদেশে তাদের ঠিকানা জানতে চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন মাসকটস্থ বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তা।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Leave A Reply

Your email address will not be published.