Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রানের পাহাড় গড়লো ভারত

indiaস্পোর্টস ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চার টেস্টের সিরিজের প্রথম টেস্টেই দাপট ভারতের অধিনায়ক বিরাট কোহলির। অধিনায়ক হিসেবে ওয়েস্ট ইন্ডিজ সফরের প্রথম ইনিংসেই দুরন্ত দ্বিশতরান করে ফেললেন তিনি (২৮৩ বলে ২০০)। টেস্ট ক্রিকেটে এটি তার প্রথম ডাবল সেঞ্চুরি। প্রথম ভারতীয় অধিনায়ক হিসেবে দেশের বাইরে ডাবল সেঞ্চুরি করেছেন কোহলি। অধিনায়কের পাশাপাশি রবিচন্দ্রন অশ্বিনও শতরান করেছেন (১১৩)। তাদের ব্যাটিং-বিক্রমে অ্যান্টিগা টেস্টে রানের পাহাড় গড়েছে ভারত।
৮ উইকেট হারিয়ে ৫৬৬ রানে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে বিরাট কোহলির দল। ইনিংস ঘোষণার পর ব্যাটিংয়ে নেমে নিজেদের প্রথম ইনিংসে স্বাগতিকরা এক উইকেট হারিয়ে ৩১ রান তুলেছে। ফলে, টিম ইন্ডিয়ার থেকে আরও ৫৩৫ রান পিছিয়ে ক্যারিবীয়রা।
৪ উইকেটে ৩০২ রান নিয়ে আজ খেলা শুরু করেন বৃহস্পতিবারের দুই অপরাজিত ব্যাটসম্যান কোহলি ও অশ্বিন। তারা গতকাল যেখানে শেষ করেছিলেন, আজ সেখান থেকেই শুরু করেন। কোনও ক্যারিবিয়ান বোলারই ভারতের এই দুই ব্যাটসম্যানকে সমস্যায় ফেলতে পারছিলেন না। কোহলি সহজেই টেস্টে তার সর্বোচ্চ রান করে ফেলেন। তবে মধ্যাহ্নভোজের বিরতির পর প্রথম ওভারেই শ্যানন গ্যাব্রিয়েলের বলে বোল্ড হয়ে যান ভারত অধিনায়ক। আউট হওয়ার আগে ঠিক ২০০ রান করেন তিনি।
অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিনও শতক হাঁকান। তার ২৫৩ বলের ইনিংসে ছিল ১২টি চারের মার। ১১৩ রান করে বিদায় নেন অশ্বিন। ঋদ্ধিমান শাহার ব্যাট থেকে আসে ৪০ রান। আর অমিত মিশ্র করেন ৫৩ রান। ১৭ রানে অপরাজিত থাকেন মোহাম্মদ শামি।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে তিনটি করে উইকেট পান দেবেন্দ্র বিশু এবং ক্রেইগ ব্রাথওয়েইট। এছাড়া, দুটি উইকেট দখল করেন গ্যাব্রিয়েল। ব্যাটিংয়ে নেমে ক্যারিবীয় ওপেনার চান্দ্রিকা ব্যক্তিগত ১৬ রান করে বিদায় নেন। ক্রেইগ ব্রাথওয়েইট (১১) ও নাইটওয়াচম্যান দেবেন্দ্র বিশু (০) তৃতীয় দিন ব্যাটিংয়ে নামবেন। মোহাম্মদ শামি ভারতের হয়ে একমাত্র উইকেটটি পান।

Leave A Reply

Your email address will not be published.