Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ওষুধ খেলেই পুত্র সন্তান!

1430422670

 আন্তর্জাতিকডেস্ক:  নানা ঘটন-অঘটনের মধ্য দিয়ে যোগগুরু হিসেবে ভারতীয় গণমাধ্যমে জনপ্রিয় মুখ হয়ে ওঠা বাবা রামদেব। তার উত্থান বিতর্কের মধ্য দিয়ে। সমালোচনা তার আধ্যাত্মিকতাকে সম্প্রসারিত করেছে। মানুষের ঘৃণা ও ভালোবাসা দুই-ই পেয়েছেন তিনি। রাষ্ট্রের বিরোধিতা ও সুবিধা সমানে জুটেছে তার কলাপে। এত কিছুর পরও তিনি বর্তমানে ভারতের হরিয়ানা রাজ্যে বিজেপির দূত হিসেবে ‘আলঙ্কারিক দেবতা’র আসনে অধিষ্ঠিত হয়েছেন।

যোগ গুরু হিসেবে প্রতিষ্ঠাতা পেতে প্রথম দিকে নানা পন্থার আশ্রয় নিয়েছেন রামদেব। ১২ ফুট উুঁচ মঞ্চ থেকে সালোয়ার-কামিজ পরে তার লাফ দেওয়া নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। অপেক্ষাকৃত বেশি ধর্মভীরুরা একে বিশেষ ক্ষমতা মনে করে তার দিকে আকৃষ্ট হলেও বিজ্ঞানমনস্ক সমাজ থেকে ভর্ৎসনা পেয়েছেন তিনি। তার পরও অনেক বার এই ঘটনা ঘটিয়েছেন রামদেব। সালোয়ার-কামিজ পরে যোগ আয়ত্তের কৌশল শেখানোর মধ্য দিয়ে তার নারী ভক্ত তৈরির প্রচেষ্টা ধরা পড়ে। ভারতে এখন তার ভক্তের সংখ্যা কয়েক মিলিয়ন। এই মুহূর্তে তার টার্গেট, শুধু হরিয়ানায় ১০ লাখ তরুণকে তিনি যোগবিদ্যায় সিদ্ধ করবেন।

এর আগে যোগী রামদেব তার কৃতকর্ম নিয়ে আলোচিত-সমালোচিত হলেও এখন তিনি রাষ্ট্র-রাজনীতির দরবারে ঠাঁই পান। চায়ের দোকান থেকে পার্লামেন্ট, তিনি আলোচনায় থাকেন।

বৃহস্পতিবারের ঘটনা। পার্লামেন্টের নিম্নকক্ষে বিরোধীদলের মুখে রামদেবের নিন্দা-মন্দ উচ্চারিত হলো। বিরোধীদলের কয়েকজন নেতা একটি আয়ুর্বেদিক ওষুধের প্যাকেট দেখিয়ে বললেন, ‘এই ওষুধ পাওয়া যাচ্ছে রামদেবের দিব্য ফার্মেসিতে। এর গায়ে লেখা রয়েছে, এই আয়ুর্বেদিক ওষুধ খেলে পুত্র সন্তান জন্মাবে।’ কী আশ্চর্য! পুত্র জন্মানোর ওষুধ বিক্রি শুরু করেছেন রামদেব।

পুত্র জন্মানোর নিশ্চয়তা দিয়ে তৈরি ওষুধ বাজারে বিক্রি করা ভারতের সংবিধানপরিপন্থি এবং মানুষের জৈবিক অস্তিত্বের বিরোধী। এতে কোনো সন্দেহ নেই, এই ওষুধ বিক্রি অবৈধ। কিন্তু হরিয়ানায় বিজেপির দূত রামদেব এই ব্যবসার পরসা খুলে নিয়ে বসেছেন। হায় রে, যোগ গুরু বাবা রামদেব !

পুত্র জন্মানোর নিশ্চয়তা দিয়ে রামদেবের তৈরি ওষুধের নাম ‘পুত্রজীবক বীজ’। সন্তান ছেলে হবে কিনা মেয়ে হবে, তা স্বামী-স্ত্রীর জৈবিক সক্ষমতার বিষয়। এর ব্যতিক্রম ঘটানোর চেষ্টা করা মানে প্রকৃতির বিরুদ্ধে দাঁড়ানো, যার ফল কখনো ভালো হয় না। তবু এ ব্যবসা ভারতে ভালো জমবে, এতে কোনো সন্দেহ নেই।

গত বছর টাইমস অব ইন্ডিয়া এক সমীক্ষার ফলাফল থেকে জানায়, ভারতে কন্যাভ্রুণ নষ্টের হার আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। এ কারণে মাতৃমৃত্যুর হারও বাড়ছে। সেই সঙ্গে নারী নির্যাতনের মাত্রা বৃদ্ধি পাচ্ছে। ছেলে সন্তান জন্ম দিতে না পারায় দ্বিতীয়, তৃতীয় বিয়ের ঘটনা ঘটছে। কখনো কখনো কোনো কোনো পরিবারে সন্তান সংখ্যা ১০-১২ জনে ঠেকছে। তারপরও ছেলের আশায় বুক বেঁধে নতুন করে বিয়ে করতে দ্বিধা করছে না অনেক পুরুষ।  ভারতের গ্রামাঞ্চলে প্রায়ই এ ধরনের ঘটনা ঘটে। এই যখন ভারতের এক বৃহৎ অংশের মানুষের মানসিক অবস্থা, তখন পুত্র সন্তান জন্মানোর নিশ্চয়তা দিয়ে রামদেবের ওষুধ বাজারে এলে ব্যবসা আর ঠেকায় কে? এই ওষুধ বাজার থেকে তুলে নেওয়ার জোর দাবি জানিয়েছে দেশটির বিজ্ঞানমনস্ক সমাজ।

এর আগে রামদেবকে হরিয়ানার ব্রান্ড অ্যাম্বাসেডর করায় তীব্র কটাক্ষের মুখে পড়তে হয় তাকে। যোগী পুরুষ রামদেব এখন রাষ্ট্রীয় দূত! আর কত বাসনা আছে তার মনে কে জানে? কারণ এর আগে তিনি নয়াদিল্লিতে দুর্নীতিবিরোধী সমাবেশে যোগ দেন। তখন তার এই অবস্থান নিয়েও প্রশ্ন ওঠে। যোগ সাধনা ছেড়ে কেন তিনি রাজপথে? তার কি অন্য কোনো বাসনা আছে? শেষ পর্যন্ত গত লোকসভা নির্বাচনে তিনি বিজেপিকে প্রত্যক্ষ সমর্থন দেন। এতে তার রাজনৈতিক অভীপ্সা পরিষ্কার হয়। বিজেপি তাকে পুরস্কৃত করে হরিয়ানার ব্রান্ড অ্যাম্বাসেডর করেছে। তাই বলে পুত্র সন্তান জন্মানোর নিশ্চয়তা দিয়ে একজন রাষ্ট্রীয় দূত ওষুধ বিক্রি করতে পারেন না, পারেন কি?

Leave A Reply

Your email address will not be published.