Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

‘ওস্তাদের নির্দেশে’ শোলাকিয়ায় হামলা

solakiya-1অনলাইন ডেস্ক: ঈদের সকালে শোলাকিয়া ঈদগাহ মাঠের কাছে সন্ত্রাসী হামলার পর অস্ত্রসহ আটক মাদ্রাসাছাত্র শফিউল ইসলাম ওরফে আবু মোকাদ্দেল র‌্যাবকে জানিয়েছেন, ‘ওস্তাদের নির্দেশে অ্যাসাইনমেন্ট নিয়ে’ কিশোরগঞ্জে আসেন তিনি।
এ বিষয়ে র‌্যাব-১৪ এর মেজর সাইফুল সাজ্জাদ সাংবাদিকদের জানান, শফিউল ইসলাম ওরফে আবু মোকাদ্দেল নামের ১৯ বছর বয়সী ওই যুবককে তারা আহত অবস্থায় আটক করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।
তিনি বলেন, সে (শফিউল ইসলাম ওরফে আবু মোকাদ্দেল) বলেছে তার বাড়ি দিনাজপুরের ঘোড়াঘাটে এবং সে মাদ্রাসার ছাত্র। সে আলিম পরীক্ষা দিচ্ছিল, কিন্তু শেষ করে নাই।
মেজর সাইফুল সাজ্জাদ আরো বলেন, তার সাথে যারা পাঁচজন ছিল, সে বলেছে, তাদেরকে সে চেনে না। তাদের (অপর হামলাকারীরা) যে ওস্তাদ, সে তাদেরকে এখানে অ্যাসাইনমেন্ট দিয়েছে।
এর আগে আজ বৃহস্পতিবার সকালে দেশের সবচেয়ে বড় জামাতের আড়াইশ মিটার দূরে পুলিশের উপর বোমা হামলার এই ঘটনায় দুই কনস্টেবল নিহত হন। পরে গোলাগুলির মধ্যে পড়ে স্থানীয় এক গৃহবধূ প্রাণ হারান। এছাড়াও হামলার পর পুলিশের অভিযানের মধ্যে সন্দেহভাজন এক হামলাকারীও নিহত হয়েছেন।

Leave A Reply

Your email address will not be published.