Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ওয়াকারের নজরদারী বাংলাদেশেও!

s-4স্পোর্টস ডেস্ক:
দলের ক্রিকেটারদের আচরণের উপর পাখির চোখ রেখে চলেছেন পাকিস্তান দলের কোচ ওয়াকার ইউনিস। এবার তো সাফ জানিয়ে দিলেন, বাংলাদেশ সিরিজে ওয়াহাব রিয়াজ-সরফরাজ আহমেদদের আচরণজনিত কোন ঝামেলা হলেই, বের করে দেবেন! মূলত আগামী ১৭ তারিখ থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ সিরিজকে সামনে রেখে ক্রিকেটারদের আভ্যন্তরীণ আচরণ এবং ড্রেসিংরুমের আবহাওয়া নিয়ে একটু চিন্তিতই মনে হয়েছে। পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যমকে তিনি বলেন, ‘পাকিস্তান দলের ক্রিকেটারদের এখনকার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তাদের আচরণ। আমি আগেই বলে দিতে চাই, যদি কারোর এই ধরনের সমস্যা থাকে, তার জন্য দলে কোন জায়গা হবে না।’ বিশ্বকাপ চলাকালীন সময়েই অস্ট্রেলিয়া থেকে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে(পিসিবি) একটি প্রতিবেদন পাঠান। যা পরবর্তীতে গণমাধ্যমের হাতে চলে আসে। ওই প্রতিবেদনে কোচ লেখেন, ‘ছেলেদেরকে আরো ফিট হতে হবে। ফিল্ডিংয়ে ভালো করার অনেক জায়গা আছে। অন্যথায় আমরা পিছিয়ে পড়বো।’ মূলত ওই বিবৃতিতে তিনি আফ্রিদি-মিসবাহদের আচরণ নিয়েই প্রশ্ন তুলেছিলেন তবে একটু অন্যভাবে। তবে দলের প্রশংসা করতে ভোলেন নি তিনি। জানালেন, ‘এটা পাকিস্তান দলের নতুন যুগ। নতুন যেসব ক্রিকেটারকে আমি পেয়েছি, তাদেরকে নিয়ে আমি অনেক আশাবাদী।’ আগামী ১৭ এপ্রিল থেকে তিনটি ওয়ানডে, দুইটি টেস্ট এবং একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার জন্য আগামী ১৩ এপ্রিল বাংলাদেশে এসে পৌঁছবে পাকিস্তান দল।

Leave A Reply

Your email address will not be published.