Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ওয়ার্ল্ড ট্যুরের ইচ্ছা অ্যাডেলের

বিনোদন ডেস্ক:02_adele
হলিউডের তারকাদের নানা রকম শখ থাকা নতুন কিছু নয়। তারা বিভিন্নভাবে এইসব শখ পূরণ করার যথাসাধ্য চেষ্টাও করেন। এদের মধ্যে বিশেষ করে সঙ্গীতশিল্পীরা তাদের গানের কনসার্ট করার জন্য বিভিন্ন ট্যুরে যান। একই সঙ্গে তাদের কাজও হয়, বিভিন্ন দেশও ভ্রমণ করা হয়। ব্রিটেনের জনপ্রিয় অস্কারজয়ী সঙ্গীতশিল্পী অ্যাডেলে এবার তার ফার্স্ট ওয়ার্ল্ড ট্যুর এর পরিকল্পনার কথা জানান। বহু প্রতীক্ষিত তার গানের তৃতীয় অ্যালবাম আগামী বছর মুক্তি পেলেই অ্যাডেলে নাকি ওয়ার্ল্ড ট্যুরে বের হয়ে যাবেন। ২৬ বছর বয়সী এই সঙ্গীতশিল্পী মা হবার কারণে কিছুদিন ক্যামেরার আড়ালে ছিলেন। যদিও তিনি এর আগে আমেরিকা ও ইউরোপ ট্যুর করেছেন, এবার তার ট্যুরের পরিকল্পনায় অস্ট্রেলিয়া, হংকংও রয়েছে। তার ইচ্ছা এবার পুরো বিশ্বে ট্যুর করার।

Leave A Reply

Your email address will not be published.