Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কওমি মাদ্রাসায় কোন সন্ত্রাসী নাই —- শোলাকিয়ার ইমাম আল্লামা ফরিদ উদ্দিন

মোঃ রবিউল ইসলাম ভাঙ্গা ফরিদপুর প্রতিনিধি।
“বাংলাদেশের কোন কওমী মাদ্রাসায় সন্ত্রাসী নাই। কওমী মাদ্রাসা কোন সন্ত্রাসী প্রজনন কেন্দ্র নয়, এখন সরকারের বিশ্বাস এসেছে। এমন কি মার্কিন রাষ্ট্রদূতসহ বাংলাদেশে দায়িত্বরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও বিদেশী মিশনের প্রধান গণের মাদ্রাসা সর্ম্পকে তাদের সন্দেহ দুর হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে ঐতিহ্যবাহী শোলাকিয়া সর্ববৃহৎ ঈদ জামায়াত পরিচালনাকারী খতিব ও ইমাম আল্লামা ফরিদ উদ্দিন মাসউদ একথা বলেন।
তিনি রবিবার সকালে শরিয়তপুর সফর শেষে ঢাকায় ফেরার পথে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার রহমানিয়া মাদ্রাসায় এক মতবিনিময় সভায় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি আরও বলেন,কওমী সনদ (দাওরায়ে হাদিস) হেফাজতের আমির আল্লামা আহমাদ শফি সাহেবের নেতৃত্বে খুব শীঘ্রই হবে।এব্যাপারে বাংলাদেশের ৭০ভাগেরও বেশী আলেম একমত পোষন করেছেন। প্রধান মন্ত্রী আশ্বস্ত করেছেন ওলামায়ে কিরাম কওমী সনদ যে ভাবে চান সে ভাবেই দেয়া হবে।
তিনি শোলাকিয়ায় জঙ্গি হামলার ঘটনায় স্থানীয় সাংবাদিক দের এক প্রশ্নের জবাবে বলেন,আল্লাহ পাকের মেহেরবানীতে দুই পুলিশ সদস্যের শাহাদাৎ বরণের বদৌলতে হাজার হাজার মুসল্লি রক্ষা পেয়েছে। তারা জীবন দিয়ে আগেই জঙ্গিদের প্রতিহত করতে শাহাদাৎ হয়েছে।
রহমানিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা আবুল খায়ের সেলিম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন দাড়িয়ার মাঠ মাদ্রাসার মোহতামিম মুফতি আঃ রহিম,ঈদগাহ মাদ্রাসার মোহতামিম মাওলানা তলহা সহ উপজেলার বিভিন্ন কওমী মাদ্রাসার প্রধানগণ।

Leave A Reply

Your email address will not be published.