Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

কক্সবাজারে অগ্নিকাণ্ড- ৭ বাড়ি পুড়ে ছাই, অগ্নিদগ্ধ ৪

fire 22কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজার শহরের দক্ষিণ বাহারছড়াস্থ কবরস্থান পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সাতটি বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এতে অগ্নিদগ্ধ হয়েছেন চারজন। তাদের আশংকাজনক অবস্থায় কক্সবাজার ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত কাল দুপুর ১২টার দিকে ওই এলাকার সেলিম নামের এক ব্যক্তির বাসার বিকল গ্যাস সিলিন্ডার মেরামতের সময় হঠাৎ সিলিন্ডারটি বিস্ফোরিত হয় এবং মুহূর্তের মধ্যে বাড়িতে আগুন ধরে যায়। দমকল বাহিনী গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই পুড়ে ছাই হয়ে যায় সেলিমের পাশ্ববর্তী দিলীপ ধর, লায়লা বেগম, শাহজাহান, শাকিলা পারভীনসহ সাতজনের বাড়ি। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। আগুন নেভাতে গিয়ে আহত হন সেলিম, মেকানিক পারভেজ, ভাড়াটিয়া রিপন শীলসহ চারজন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান জেলা প্রশাসক মো. রুহুল আমিন, কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র রফিকুল ইসলামসহ সংশ্লিষ্টরা।

Leave A Reply

Your email address will not be published.