Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কঙ্গোতে তেলবাহী ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষ, নিহত ৩৩

আন্তর্জাতিক ডেস্ক
মধ্য আফ্রিকার দেশ গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে তেলবাহী ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে অন্তত ৩৩ জন নিহত হয়েছেন।

দেশটির স্থানীয় সময় গত শনিবার (৩১ জুলাই) রাতে রাজধানী কিনশাসা থেকে ৮০ কিলোমিটার দূরে কিবুবা এলাকার কাছে এ দুর্ঘটনা ঘটে। খবর আল-জাজিরার।

কিনশাসার পুলিশ কর্মকর্তা অ্যান্টনে পুল্লু জানান, শনিবার রাতে পশ্চিমাঞ্চলে কিবুবা এলাকা জাতীয় মহাসড়কে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে। তেলবাহী ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষের সঙ্গে সঙ্গে বিকট শব্দে বিস্ফোরণের পর আগুনে পুড়ে ৩৩ জন মারা যায়।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, আগুনে নিহতদের দেহ এমনভাবে পুড়ে গেছে যে কিছুই অবশিষ্ট ছিল না। তাদের কোনো চিহ্নই পাওয়া যায়নি। কিছু দেহাবশেষ পাওয়া গেছে, সেগুলো উদ্ধার করে সোমবার শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.