Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

কচুড়ী পানার চাপে হুমকির মুখে পড়েছে শৈলকুপা বাজারের একমাত্র পুরোনো সেতুটি

মনিরুজ্জামান সুমন, ঝিনাইদহ :

এক নাগাড়ে চলতে  থাকা আষাড়ে বৃষ্টিতে ভরে গেছে নদী, নালা, খাল-বিল, ক্যানেল ও পুকুর। সেই সাথে ভরে গেছে ঝিনাইদহের শৈলকুপার বুক চিড়ে বয়ে যাওয়া কুমার নদ। এই কুমার নদে পানি ভরে যাওয়ার ফলে ঝাকে ঝাকে ভেসে আসতে শুরু করেছে কচুড়ী পানা। ভেসে আসা কচুড়ী পানা এত পরিমানে শৈলকুপা বাজারের বহু বছরের পুরোনো একমাত্র সেতুটির সাথে জট বেধে আটকে আছে যে, হুমকির মুখে পড়েছে সেতুটি। ঝিনাইদহের শৈলকুপা পৌর এলাকার শৈলকুপা বাজার ও কবিরপুর বাস স্ট্যান্ডে পারাপারের একমাত্র সংযোগ সেতু এটি। এই সেতুর উপর দিয়ে ঢাকাসহ দুর পাল্লার বড় বড় বাস ও মালবাহী ট্রাক সহ বিভিন্ন যানবাহন চলাচল করে। সেতুটি বহু বছরের পুরোনো হওয়ায় এমনিতেই ঝুকিতে রয়েছে। তার উপর আবার সৃষ্টি হয়েছে কচুড়ী পানার জট। পানি বৃদ্ধির ফলে নদে স্রোতের কারনে প্রায় এক কিলোমিটার লম্বা কচুড়ী পানার জটের চাপে মাঝে মাঝে দোলা খাচ্ছে এই সেতুটি। যে কারনে সেতু পারাপারে ভয় পাচ্ছে সাধারন পথচারীরা। কর্তৃপক্ষের উদাসিনতায় জমাট বাধা কচুড়ী পানা সরানোর উদ্যোগ না থাকায় যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারনা করছে সচেতন মহল। পুরোনো এই সেতুটি বাজারের একমাত্র সংযোগ সেতু। তাই অতি দ্রুত জমাট বাধা এই কচুড়ী পানা সরাতে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেছে সচেতন মহল।

Leave A Reply

Your email address will not be published.