Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

কচুয়ার মাসনিগাছা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড

চাঁদপুর প্রতিনিধি:
চাঁদপুরের কচুয়া উপজেলার মাসনিগাছা বাজারে গত কাল রবিবার ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি দোকান পুড়ে ভস্মীভূত হয়।
দোকানগুলো হচ্ছে, শাখাওয়াত হোসেনের মোবাইল সার্ভিসিং ও ইলেকট্রনিক সামগ্রী, জয়নালের মুদি দোকান, দুলাল চন্দ্রের কাপড় ও টেইলার্স দোকান, দুলাল শীলের সেলুন ও রতন কুমারের হার্ডওয়ারের দোকান। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩০ লক্ষ টাকা হবে বলে অনুমান করা হচ্ছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন কাপড় ও মোবাইল সার্ভিসিং দোকানদার। অগ্নিকাণ্ডের ২০/২৫ মিনিটের মধ্যে কচুয়া উপজেলা সদর থেকে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। কচুয়া উপজেলার চেয়ারম্যান শাহজাহান শিশির অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতি পরিদর্শন করেছেন।

Leave A Reply

Your email address will not be published.