Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

কচুয়ায় ঈদে মিলাদুন্নবী (সাঃ) জশ্নে জুলুছ পালিত

মফিজুল ইসলাম বাবুল, চাঁদপুর: চাঁদপুরের কচুয়া উপজেলায় আজ মঙ্গলবার ঈদে মিলাদুন্নবী (সাঃ) জশ্নে জুলুছ উপলক্ষে মিয়ার বাজার উদ্যাপন আহবায়ক কমিটির আয়োজনে এক বিশাল মোটর র‌্যলী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র‌্যালীটি উপজেলার প্রায় ২০ কিলোমিটার সড়ক প্রদক্ষিণ শেষে মিয়ার বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় কমিটির আহবায়ক মাওঃ শাহ সুফি আঃ হান্নান ভ‚ইয়ার সভাপতিত্বে ও যুগ্ন সদস্য সচিব জাহাঙ্গীর আলমের পরিচালনায় বক্তব্য রাখেন, মাওঃ আল ইমরান,বশির উল্লাহ, সাইফুল ইসলাম, জামাল হোসেন ও আলহাজ্ব ছোলেমান জালালী প্রমুখ। র‌্যালীটির নিরাপর্তা এবং সহযোগিতায় ছিলেন কচুয়া থানা পুলিশের এ.এস.আই নাছির উদ্দিন ও তার সঙ্গীয় ফোর্স সহ স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হাই মুন্সী।

Leave A Reply

Your email address will not be published.