Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

কচুয়ায় ড.জালাল আলমগীর শুভর ৫ম মৃত্যু বার্ষিকী পালিত

kachua-photo-02-1
মফিজুল ইসলাম বাবুল, চাঁদপুর: কচুয়া উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে ড. জালাল আলমগীর শুভ’র ৫ম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। শনিবার রাতে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এ উপলক্ষে দোয়া মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। কচুয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আইয়ুব আলী পাটোয়ারীর সভাপতিত্বে ও পৌর আওয়ামীলীগের আহবায়ক মোঃ আক্তার হোসেন সোহেল ভূইয়ার পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, যুগ্ম সাধারন সম্পাদক মোতাহার হোসেন দুলাল, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক শাহজালাল প্রধান জালাল, পৌর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সাদেক মুন্সি, সদস্য জিএম ফারুক হোসেন প্রমুখ। আলোচনা সভার শুরুতে প্রয়াত ড. জালাল আলমগীর শুভ’র আত্মার শান্তি কামনা করে এক মিনিট নিরবতা পালন ও পরে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয়।

Leave A Reply

Your email address will not be published.