Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কচুয়া উপজেলায় যুবলীগের অভিষেক অনুষ্ঠানের প্রস্তুতিসভা

FB_IMG_1469851767706মফিজুল ইসলাম বাবুল, কচুয়া: চাঁদপুরের কচুয়া উপজেলা আওয়ামী যুবলীগের নব-গঠিত কমিটির পরিচিত/অভিষেক অনুষ্ঠানের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার কচুয়া দলিয় অফিস কার্যলয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা যুবলীগ সভাপতি ও পৌর মেয়র নাজমুল আলম স্বপনের সভাপতিত্বে এবং যুগ্ন-সাধারন সম্পাদক শাহ্পরানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদ সোহরাব হোসেন চৌধুরী সোহাগ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগ সাধারন স্মপাদক শাহ্জালাল প্রধান।
আরও বক্তব্য রাখেন যুবলীগ সিনিয়র সহ-সভাপতি সলাউদ্দিন ভূঁইয়া সহ অনান্য নেতৃবৃন্দের মধ্যে মাইনউদ্দিন আহম্মেদ সবুজ, গাজী শাহিন, এডভোকেট শেলিম কবির, নজরুল ইসলাম রাজু, অনুপ কান্তি টিটু, রবিউল ইসলাম রবি ও মানিক মজুমদার সোহাগ প্রমুখ।
সভাপতির বক্তব্যে নাজমুল আলম স্বপন বলেন, কচুয়া উপজেলার যুবলীগ আ.লীগের একটি বিশাল শক্তি। এই শক্তি দিয়ে শেখ মুজিবুর রহমানের আদর্শে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোনার বাংলা গড়ার লক্ষ্যে কচুয়ার প্রান প্রিয় নেতা আমার শ্রদ্ধেয় ড. মইনউদ্দি খান আলমগির এমপির নেতৃত্বে এ উপজেলার উনয়ন ও জনগনের শান্তির লক্ষ্যে যুবলীগ অগ্রণী ভূমিকা পালন করতে হবে। কচুয়া উপজেলা যুবলীগ কোন প্রকার অন্যায় করতে পারবেনা। কারো কোন সমস্যা থাকলে তা উপস্থাপন করার আহ্বানও জানান তিনি।

Leave A Reply

Your email address will not be published.