Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কন্ডিশন আমাদের পক্ষে : হাবিবুল বাশার

s-3স্পোর্টস ডেস্ক:
কী হবে: আমি তো জয় চাইবো। তবে আন্তর্জাতিক ক্রিকেটে কোনো জয়ই সহজে আসে না। তাই চাইবো, ক্রিকেটারদের চেষ্টা।

ভয়: কোনো ভয় নেই। আফগানিস্তান বলে বিশেষ ভয়ের কী আছে! একটা চিন্তা আছে, প্রথম ম্যাচ বলে। যে কোনো টূর্ণামেন্টের প্রথম ম্যাচটা একটা চিন্তার ব্যাপার। প্রথম ম্যাচটা জিততে পারলে বাকী পথ চলাটা সোজা হয়ে যায়। অপ্রত্যাশিত কিছুও ঘটানো যায়। তা ছাড়া কোনো বাড়তি ভাবনার কারণ দেখি না।

ভালো খবর: কন্ডিশন। বিশ্বাস করুন, কন্ডিশন নিয়ে অনেক কথা হয়েছে; সবাই বলেছেন, কন্ডিশন বিপক্ষে থাকবে। যে কয়টা ম্যাচ দেখলাম, একদমই তা মনে হয়নি। ব্যাটিং খুব সহজ এখানে। পেসারদের জন্য বিশেষ কিছু থাকবে না। বরং কোনো কোনো ভেন্যতে স্পিনারদের জন্য সহায়তা থাকছে। ক্যানবেরাও সেটা থাকার সম্ভাবনা আছে।

যা করতে হবে: একদম বেসিক ক্রিকেট। আফগানিস্তানকে হারানোর জন্য ইম্প্রোভাইজড কিছু করার দরকার নেই। স্বাভাবিক ক্রিকেট ও পরীক্ষা-নীরিক্ষা ছাড়া খেলাই যথেষ্ট।

Leave A Reply

Your email address will not be published.