Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কন্যাসন্তানের মা হলেন ন্যান্সি

nancyeকন্যাসন্তানের মা হলেন সংগীতশিল্পী ন্যান্সি। বুধবার বেলা ৩টা ১০ মিনিটে ময়মনসিংহের একটি বেসরকারি হাসপাতালে ন্যান্সি তৃতীয় কন্যাসন্তানের জন্ম দেন। ন্যান্সির স্বামী জায়েদ জানিয়েছেন, মা ও নবজাতক বর্তমানে সুস্থ আছেন।

ন্যান্সি-জায়েদের সংসারে নায়লা নামে এক কন্যাসন্তান আছে। ন্যান্সির আগের স্বামীর সংসারেও রয়েছে রোদেলা নামের আরেক কন্যাসন্তান ।

উল্লেখ্য, ২০০৫ সালে হৃদয়রে কথা ছবির গানে কণ্ঠ দিয়ে মিডিয়ায় যাত্রা শুরু হয় ন্যান্সির। একই বছরে বিজ্ঞাপনের জিঙ্গেলেও অভিষেক হয় তার। পরের বছরে ২০০৬ সালে আকাশ ছোয়া ভালোবাসা ছবির ‘পৃথিবীর যত সুখ যত ভালোবাসা’ গানটির মাধ্যমে রাতারাতি আলোচনায় আসেন ন্যান্সি।

Leave A Reply

Your email address will not be published.