Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কমিউনিটি পুলিশিং এর বিভাগীয় শ্রেষ্ঠ পুরস্কার পেলেন পীরগাছা থানার এসআই আব্দুল মালেক

পীরগাছা (রংপুর) প্রতিনিধি :

রংপুর বিভাগীয় পর্যায়ে কমিউনিটি পুলিশিং এর কার্যক্রমের জন্য শ্রেষ্ঠ পুরস্কার পেলেন পীরগাছা থানার এসআই আব্দুল মালেক। তাঁকে  গত বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার তুলে দিলেন পীরগাছা কাউনিয়ার সাংসদ, বীরমুক্তিযোদ্ধা টিপু মুনশি। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আফছার আলী, ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন অনু, মোছাঃ আলিয়া ফেরদৌস জাহান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলন, উপজেলা প্রকৌশলী নূরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা গোলাম কিবরিয়া প্রমুখ। পরে এমপির দেওয়া অনুদানের টাকা ও উপজেলা সমাজসেবা অধিদপ্তরের দেয়া নগদ অর্থ গরিব, অসুস্থ ও প্রতিবন্দ্বি শিক্ষার্থীদের মাঝে বিতরণ করেন সাংসদ টিপু মুনশি। এসময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনিল চন্দ্র সহ উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা, কর্মচারী উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.