Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

করোনা মোকাবেলায় পুলিশ সদস্যেদের সুরক্ষায় অগ্রণী ট্রেডিং কর্পোরেশন

নিজেস্ব প্রতিনিধি: ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির পরিবেশক অগ্রণী ট্রেডিং কর্পোরেশন লিঃ সাভারের উদ্যোগে ঢাকা জেলা পুলিশের সাভার মডেল ,আশুলিয়া, ধামরাই থানাসহ মানিকগঞ্জ জেলা পুলিশের মানিকগঞ্জ সদর থানা, সাটুরিয়া, সিংগাইর, ঘিওর থানা মানিকগঞ্জ সদর পুলিশ ফাড়ি,মানিয়াজুড়ি তদন্ত কেন্দ্র এবং হাইওয়ে পুলিশের গোলড়া মানিকগঞ্জ হাইওয়ে থানা ও বরংগাইল, মহাদেবপুর হাইওয়ে পুলিশের কার্যালয়সহ ১১ টি থানায় জীবানুনাশক হ্যান্ড স্যানিটাইজার (শুদ্ধ) বিতরণ করা হয়েছে।
গত শুক্রবার ১লা মে এবং ২ রা মে ২০২০ শনিবার উল্লেখিত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগনের হাতে কোম্পানীর পক্ষ থেকে এ হ্যান্ড স্যানিটাইজার তুলে দেন অগ্রণী ট্রেডিং কর্পোরেশন লিঃ এর সাভারের সিকিউরিটি এন্ড পাবলিক রিলেশন হেড মোহাম্মদ. সাজেদুল আলম। উল্লেখ্য, করোনাভাইরাস প্রার্দুভাবের শুরুতে গত ১৮ মার্চ ২০২০ সাভার মডেল ও আশুলিয়া থানায় ১২ হাজার টাকা মূল্য মানের লিকুইড হ্যান্ড ওয়াশ ও হ্যান্ড স্যানিটাইজার সামগ্রী এবং বরংগাইল হাইওয়ে পুলিশের কার্যালয়ে ১৬ লিটারের ১টি জীবানুনাশক স্প্রে মেশিন ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির পরিবেশক অগ্রণী ট্রেডিং কর্পোরেশন লিঃ সাভারের উদ্যোগে বিতরণ করা হয়েছে।
অগ্রনী ট্রেডিং কর্পোরেশন লিঃ ১৯৭৪ সাল থেকে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানির পরিবেশক হিসেবে ব্যবসা করে আসছে! পাশাপাশি দেশের আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখাসহ বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে অসহায় ও হত-দরিদ্রের মাঝে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। বাংলাদেশে বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস সংক্রমণের প্রাদুর্ভাব ঠেকাতে নিজের জীবনের ঝুঁকি নিয়ে পুলিশ বাহিনী বিশেষ ভূমিকা পালন করে আসছে।
পুলিশের স্বাস্থ্য সুরক্ষার জন্য একরকম দায়বদ্ধতার অংশ হিসেবে অগ্রনী ট্রেডিং কর্পোরেশন লিঃ এর ক্ষুদ্র প্রয়াস। এতে উল্লেখিত থানার কর্মকর্তারা সন্তোষ প্রকাশ করে বলেছেন পুলিশের মনোবল বৃদ্ধির জন্য অগ্রনী ট্রেডিং কর্পোরেশন লিঃ এর ভূমিকা অত্যন্ত প্রসংশনীয় ও সময়োপযোগী।

Leave A Reply

Your email address will not be published.